দিল্লিতে বৃষ্টির মাঝে রেল স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাক্ষী আহুজা (Sakshi Ahuja)।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে ভিজছে দেশের রাজধানী শহর দিল্লি। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। তার মাঝে নয়া দিল্লি রেল স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাক্ষী আহুজা (Sakshi Ahuja)। তিনি পূর্ব দিল্লির প্রীত বিহারের (Preet Vihar) বাসিন্দা। রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ দুই মহিলা ও তিন শিশুর সঙ্গে তিনি রেলস্টেশনে পৌঁছন। স্টেশনে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেওয়ার পর প্রচন্ড বৈদ্যুতিক শকের ফলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে এদিন দুর্ঘটনাটি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের এক নম্বর এগজিট গেটের কাছে ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। মৃত মহিলার বোন, মাধবী চোপড়া গাফিলতির অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবিতে দেখা গিয়েছে বৈদ্যুতিক খুঁটির নীচে খালি অবস্থায় পড়ে রয়েছে তার। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র