শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছিল দেশ। বিরোধীরা একাধিকবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। এই আবহেই দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং সর্বভারতীয় প্রতিযোগিতা পরীক্ষাগুলিতে দুর্নীতির বন্ধ করার দাবি জানিয়ে আমরণ অনশন শুরু করলেন বিখ্যাত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। রবিবার (২৮ জুন) দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন। সেই সঙ্গেই তিনিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছেন।   

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জন্তর মন্তরে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ চলছিল। সেই আন্দোলনকে সমর্থন  জানিয়ে সোনম ওয়াংচুক অনশনে যোগ  দিয়েছেন। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে কোনওরকম আপস করা যায় না। পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে অবিলম্বে  কঠোর পদক্ষেপ প্রয়োজন। তাঁর সঙ্গে ছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও তরুণ নেতা অভিজিৎ দিপকে। জানিয়ে রাখা ভাল,  গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির উদ্যোগে  স্বচ্ছ পরিক্ষা নেওয়ার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছিল। সেটাই রবিবার থেকে অনশনে রূপ  নিয়েছে। 

ওয়াংচুক অনশন শুরু করার পরেই  প্রতিবাদস্থলে বিপুল সংখ্যক ছাত্র, যুবক  সমবেত হন। বেশ কয়েকজন কৃষক নেতাও এই বিক্ষোভে যোগ দেন। দু’মিনিটের নীরবতার মধ্য দিয়ে শুরু হয়  অনশন। যন্তর মন্তরে পৌঁছানোর আগে ওয়াংচুক এবং সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাজঘাটে মহাত্মা গান্ধির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।  তবে এই অনশন শুরুর আগে , অভিজিৎ এক্স-এ দাবি করেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষক নেতাদের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখতে গৃহবন্দী করা হয়েছে। 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য