যোগী রাজ্যে সরকারি পরীক্ষায় ফাঁস প্রশ্নপত্র, আত্মঘাতী চাকরি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বাতিল হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। আর তা নিয়ে বিপাকের মধ্যে পড়েছে যোগী সরকার। এই আবহেই আত্মহত্যা করলেন সরকারি এক চাকরি প্রার্থী। জানা গিয়েছে, আত্মঘাতী ওই তরুণীর নাম বর্ষা। সে সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছিল।

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ২২ বছরের বর্ষা। সে এনসিসি ক্যাডেটও ছিলেন। বর্তমানে বর্ষা উত্তরপ্রদেশ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।  এছাড়াও সে সরকারি চাকরি এসএসসি পরীক্ষার জন্য  প্রস্তুতি নেন। বর্ষার পরিবারের দাবি, উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল সহ একাধিক পরীক্ষায় ঘটেছে প্রশ্নফাঁসের ঘটনা। এরফলে বহুবার চেষ্টা করেও সরকারি চাকরি না পেয়ে বর্ষা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই আত্মহত্যা নিয়ে বর্ষার ভাই প্রশান্ত কুমার জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে বারবার পরীক্ষা বাতিল হওয়ায় তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।

এদিকে, তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সেখানে সরকারি চাকরি না পাওয়ার কথা বর্ষা উল্লেখ করেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৪ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিজার্ভ সিভিল পুলিশ পদে নিয়োগের জন্য ২০২৪-এর পরীক্ষাটি বাতিল করার নির্দেশ দেন। বাতিল হওয়া সেই পরীক্ষা আগামী ছয়মাসের মধ্যে হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরীক্ষা বাতিলের মূল কারণ হল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে । শুধু তাই নয়  সমাজমাধ্যমে এমন দাবি ওঠে যে ৫০ হাজার টাকা এবং ২ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন পাওয়া যাচ্ছে।  আর এই কথা সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?