সোমে রাজঘাটে ধর্না তৃণমূলের, বিকেলে সাংবাদিক বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের দু’দিনের দিল্লি অভিযান। গান্ধী জয়ন্তীতেই শুরু সেই কর্মসূচি। সোমবার রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হবে তৃণমূলের অবস্থান সত্যাগ্রহ। রাজঘাটে দুপুর ১.৩০  মিনিটে দু’ঘণ্টার অবস্থানেও বসবেন মন্ত্রী-সাংসদেরা। মঙ্গলের কর্মসূচি নিয়ে সোমবার বিকেলে বৈঠক হবে। দুদিনের কর্মসূচিতে সংসদ ভবন অভিযানও করা হবে বলেই পরিকল্পনা।

রবিবার দিল্লি পৌঁছেই সাংসদ সৌগত রায়ের বাসভবনে কৌশল বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন দলের মন্ত্রী-সাংসদ সহ শীর্ষ নেতৃত্বেরা। সোমবারের কর্মসূচি নিয়ে রূপরেখা চূড়ান্ত হয় ওই বৈঠকে।

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেক্ষেত্রে তৃণমূল যদি কোন পুলিশি বাধার সম্মুখীন হয় তা নিয়ে বিকল্প পদক্ষেপ স্থির হয়েছে বৈঠকে। দলীয় সূত্রে খবর, অভিষেক এদিন দলের ছাত্র-যুবদের নির্দেশ দিয়েছেন, বাসে করে যেসব জব কার্ড হোল্ডাররা এসেছেন তাঁদের সেন্ট্রাল ভিস্তা আর নতুন সংসদ ভবন ঘুরিয়ে দেখানো হোক। তাঁদের ন্যায্য টাকা না মিটিয়ে বিজেপি ২০ হাজার কোটি টাকা অপ্রয়োজনীয় খরচ করে কীভাবে অট্টালিকা তৈরি করেছে, তা তাঁরা বুঝতে পারবে।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করার কথা তৃণমূলের। সেক্ষেত্রে কারা দেখা করবে তা স্থির করা হয়েছে। মন্ত্রী দেখা না করলে ধর্নায় বসতে পারেন। অন্যদিকে ধর্নায় না বসে ধীরে চলো নীতি নিয়ে পরের বিকল্প রাস্তা খুঁজে নেওয়ারও প্রস্তাব উঠেছে বৈঠকে।

সোমবারের কর্মসূচির পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হবে মঙ্গলের কৌশল বৈঠক। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের ১৫ জন নেতানেত্রী।  বৈঠকের পর যা স্থির হবে  তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে জানাবেন।

অন্যদিকে দীর্ঘ টালবাহানার পর যন্তর মন্তরে ধর্না অবস্থানের অনুমতি মিলেছে। তবে পুলিশি বাধার মুখে পড়লে বিকল্প পথও অনুসন্ধান করা হবে।

১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়েই মূলত তৃণমূলের কর্মসূচি। এই প্রসঙ্গে  অভিষেক বলেন, সামনেই উৎসবের মরশুম। মানুষ দুর্গাপুজো, কালীপুজোয় মেতে থাকবেন। কিন্তু আমি চাই এর মধ্যেও এই আন্দোলন চালিয়ে যেতে। তৃণমূল কংগ্রেসের সৈনিকদের থামলে চলবে না। আমি বলছি না আমরা উৎসব-আনন্দ করব না কিন্তু তার মাঝেও আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে এই লড়াই আমাদের জিততেই হবে।

দিল্লি যাওয়ার আগেও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক। বলেছেন, ‘‘১১২ বছর আগে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে দিল্লির শাসন মানুষ চাক্ষুষ করেছে। বর্তমান শাসকরা সমস্ত লিমিট পার করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আবাসের টাকা বন্ধ, ১০০ দিনের টাকা বন্ধ। তাই প্রতিবাদ জরুরি হয়ে উঠেছে।’’

তাঁর কথায়, ‘‘দুর্নীতির অভিযোগে বাংলার টাকা দু’বছর ধরে বাকি। কারও আট হাজার, কারও ১০-১২ হাজার টাকা বাকি। সংবিধান স্বীকৃত আইন। মোদীজি টাকা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি, পৈতৃক সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার এক লক্ষ হাজার টাকা জিএসটি তুলে নিয়ে যায়। আর রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি পাওনা রয়েছে রাজ্যে। তাই নিজেদের পাওনা বুঝে নিয়ে দিল্লিতে প্রতিবাদ হবে, ক্ষমতা থাকলে আটকান। দিল্লির আন্দোলন হচ্ছেই, অনেক তো আটকানোর চেষ্টা করলেন দিল্লি পুলিশকে কাজে লাগিয়ে। ট্রেন বিমান বাতিল করে, তা-ও তো পারলেন না।’’

রবিবার রাতে দিল্লি পৌঁছেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আবার বলছি, যদি পারেন আমাকে আটকান।’’ বিমানবন্দরের বাইরে অভিষেক বলেন, ‘‘বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।’’

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?