ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুও যেন বন্ধুত্বে বিচ্ছেদ ঘটাতে পারেনি।  মধ্যপ্রদেশের বিদিশা জেলায় দুই ঘনিষ্ঠ বন্ধুর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আদমপুর গ্রামের কাছে একটি খেতে গাছ থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দুই যুবকের দেহ। মৃতদের নাম  আকাশ মীণা (২২)  এবং  আরিফ ওরফে বাবু (২১)। তাঁরা একই গ্রামের বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঘটনাকে ঘিরে তাঁদের পরিবারের সদস্যরা খুনের আশঙ্কা প্রকাশ করেছেন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দু’জনেই বাড়ি থেকে বিদিশা ঘুরতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ শুরু করেন। রাতভর খোঁজাখুঁজির পরও তাঁদের কোনও সন্ধান মেলেনি। রবিবার সকালে আদমপুরের কাছের একটি খেতে দুই যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে খবর পান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তাঁদের শনাক্ত করেন। আকাশ ও আরিফ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতেন। নিজেদের জমিতে কাজ করার পাশাপাশি অন্য কৃষকদের জমিতেও তাঁরা  শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এবং তাঁদের কারও সঙ্গে বড় ধরনের বিবাদের কথাও জানা যায়নি। তাই একই সঙ্গে তাঁদের এমন মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। 

আরও পড়ুন: মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

দুটি দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইনস থানার পুলিশ। দেহ দু’টি গাছ থেকে নামিয়ে মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে। কয়েকজনের দাবি, দেহে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল এবং উদ্ধারের সময় তাঁদের পা মাটির কাছাকাছি ছিল। দুই যুবকের পরিবারের অভিযোগ তাঁদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে। 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪