‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈশ্বরের কাছে মনের কথা জানাতে কোনও বিশেষ ভাষার প্রয়োজন হয় না। বিশ্বাস আর আবেগ থেকেই মানুষ তাঁর কাছে নিজের ইচ্ছা, কষ্ট কিংবা স্বপ্নের কথা তুলে ধরে। সেই বিশ্বাসেরই এক আবেগঘন ছবি দেখা গেল কাঁওয়ার যাত্রায়। দুই বিশেষভাবে সক্ষম ব্যক্তি মহাদেবের কাছে জানালেন তাঁদের মনের গভীরে থাকা একমাত্র ইচ্ছার কথা। কাঁওয়ার যাত্রায় সামিল হয়ে ভক্তির সঙ্গে মহাদেবের নাম জপ করতে করতে এগিয়ে চলেছেন তাঁরা। জীবনের নানা প্রতিকূলতার মাঝেও তাঁদের মনে রয়েছে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই মহাদেবের কাছে তাঁদের প্রার্থনা, এই জন্মে যা হয়েছে, হয়েছে,  পরের জন্মে যেন তাঁদের সুস্থ শরীর দিয়ে পৃথিবীতে পাঠান ভোলেনাথ।  

উত্তর প্রদেশের প্রয়াগরাজের দশাশ্বমেধ ঘাটে পুজো শেষে গঙ্গায় স্নান করেন বিশেষ ভাবে সক্ষম কমলেশ কুমার এবং  রাজেশ কুমার। তারপর কাঁওয়ারটি জলে পূর্ণ করে বারাণসীর শিব মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। হাঁটতে অক্ষম হওয়ায় কমলেশ তাঁর তিন চাকার সাইকেলে করে যাচ্ছেন। অন্যদিকে দৃষ্টিহীন রাজেশ বাকি সঙ্গীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই চলেছেন শিবের মাথায় জল ঢালতে। কমলেশ প্রার্থনা করছেন যে, ভগবান শিব যেন তাঁকে পরবর্তী জন্মে এই প্রতিবন্ধকতার যন্ত্রণা না দেন, অন্যদিকে রাজেশ মনের চোখে মহাদেবকে দেখে শান্তি ও সুখের জন্য প্রার্থনা করছেন।   

আরও পড়ুন: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল  

তাঁদের এই প্রার্থনা নিছক কোনও চাওয়া নয়, বরং জীবনের বাস্তবতার সঙ্গে মিশে থাকা এক গভীর অনুভূতি। শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের পথকে কঠিন করেছে ঠিকই, কিন্তু ঈশ্বরের প্রতি তাঁদের বিশ্বাসে কোনও ঘাটতি তৈরি করতে পারেনি।  কমলেশ কুমার এবং রাজেশ কুমারের এই ভক্তি দেখে অনেকেরই চোখে জল এসে গিয়েছে। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর