চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুয়ো‌ পুলিশ সেজে কিস্তিমাত প্রতারকদের, ডিজিটাল গ্রেফতারের শিকার হয়ে ৪.১২ কোটি খোয়ালেন মহিলা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতির(Cyber Fraud) মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি আজকের দিনে আম ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবারও। সম্প্রতি কেরল(Kerala) রাজ্যের কোচির(Kochi Incident) এক মহিলার অ্যাকাউন্ট থেকে ৪ কোটি ১২ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে দুটি ধুরন্ধর জালিয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম মহম্মদ মুহাসিল ও মিশাব কেপি। উভয়কেই মালাপ্পুরম জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় শ্বাসরোধ করে খুনের চেষ্টা মহিলা কনস্টেবলকে, ভিড় জমতেই বাইক ফেলে চম্পট আততায়ীর

শুধুমাত্র অর্থ জালিয়াতির(Money Fraud) উদ্দেশ্য এক মহিলা ক্রমাগত হেনস্থা করার অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই মহিলাকে ফোন করে অভিযুক্তরা বলেন, তাঁর আধার কার্ড ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে অবৈধ কাজকর্ম করা হয়। এটি শোনামাত্রই প্রচণ্ড ভয় পেয়ে যান ওই মহিলা।

আরও পড়ুনঃ ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর বাইশের ফুটবলার

এরপর তদন্তের নামৈ ওই মহিলাকে ডিজিটালি গ্রেফতার করা হয়। তাঁর সমস্ত অর্থ স্থানান্তর করার কথাও বলা হয়। এরপর ওই জালিয়াতদের নির্দেশ অনুযায়ী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪ কোটি ১২ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন ওই মহিলা। পরে তিনি বুঝতে পারেন যে তাঁকে বোকা বানানো হয়েছে। এরপর ওই মহিলা সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ আবিষ্কার করে ওই প্রতারণার ঘটনা ঘটেছে মালাপ্পুরম থেকে।‌ এরপর সেখানে তল্লাশি চালাতেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাই অচেনা নম্বর থেকে ফোন এলে কখনই কোনও গোপন তথ্য শেয়ার করা উচিত নয়।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ