বাংলার ঘটনার পুনরাবৃত্তি, রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ডিএমকের

সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তাই রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু : এ যেন বাংলার ঘটনার পুনরাবৃত্তি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। কোনও বিলে সই করছেন না। এই সব অভিযোগে রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)। তাদের আরও অভিযোগ, রাজ্যে ঘৃণার পরিবেশ তৈরি করছেন রাজ্যপাল আরএন রবি।

তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণের ফটোকপি বলে মত রাজনৈতিক মহলের। তৎকালীন রাজ্যপালকে সরাতে চেয়ে একাধিক চিঠি দিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদনও জানিয়েছিল। এবার একই ঘটনা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে সে রাজ্যের শাসকদল ডিএমকের বৈরিতা চরমে উঠেছে। রাজ্যপালকে পদচ্যুত করতে চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল ডিএমকে। স্ট্যালিনের দলের অভিযোগ, সাম্প্রদায়িক ঘৃণাকে উসকানি দিচ্ছেন রাজ্যপাল আরএন রবি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মানুষের কাজ করতে বাধা দিচ্ছে। বিধানসভা বিল পাশ হয়ে গেলেও তাঁর কাছে পাঠানো হলে তিনি স্বাক্ষর করছেন না। এরাজ্যেও হাওড়া-বালি পুরসভা-সহ একাধিক বিল ধনকড়ের কাছে পাঠানো হলেও তিনি স্বাক্ষর করেননি। নানা অজুহাতে রাজভবনে পড়ে থাকত বিল।

ডিএমকে নেতৃত্বের অভিযোগ, সংবিধান মানছেন না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এসমস্ত কিছুরই উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন রাজ্যপাল। এগুলো রাজদ্রোহ হিসেবে গণ্য করা যায়। তাই তাঁকে বহিষ্কারের দাবি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হল ডিএমকে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা