রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিলনাডুর বিধানসভা ভোটের পর ডিএমকের হাত ছেড়ে থালাপতি বিজয়ের টিভিকে’র সঙ্গী হয়েছে কংগ্রেস। এমনকি বিজয়ের মন্ত্রিসভায় সামিলও হয়েছে। আর এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর এমন পিছন থেকে ছুরি মারায় বেজায় চটেছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। গদ্দারির ‘বদলা’ নিতে আগামী ৮ জুন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডুর বিরোধী দল। আজ বৃহস্পতিবার (৪ জুন) ডিএমকে’র তরফে জানানো হয়েছে, ‘৮ জুন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে দলের কোনও প্রতিনিধি হাজির থাকবেন না।’ এমকে স্ট্যালিনের দলের এই সিদ্ধান্ত বিরোধী শিবিরের জন্য জোর ধাক্কা বলে মনে করছেন।

চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে বিজেপিকে রুখতে কোন পথে হাঁটা হবে, তা নিয়ে আগামী ৮ জুন দিল্লিতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোট। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তামিলনাডু ও পশ্চিমবঙ্গে ভরাডুবি ঘটেছে জোটের দুই শরিক ডিএমকে ও তৃণমূল কংগ্রেসের। কেরল জিতে কোনও রকমে মুখরক্ষা করেছে কংগ্রেস। ৮ জুনের বৈঠকে যোগ দিতে রাজধানীতে আসার কথা রযেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তবে ৮ জুনের বৈঠকে তামিলনাডুর ডিএমকে যোগ দেবে কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা হচ্ছিল। কংগ্রেস যেভাবে বিধানসভা ভোটের পরে তামিলনাডুতে ডিগবাজি খেয়ে বিজয়ের হাত ধরেছে, তা ভালভাবে মেনে নিতে পারেননি ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। গত কয়েকদিন ধরেই ডিএমকের শীর্ষ নেতারা কংগ্রেসের গদ্দারির বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ‘ইন্ডিয়া জোটের বাকি শরিকরা যখন গত লোকসভা ভোটে রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে অস্বীকার করেছিলেন, সেখানে স্ট্যালিনই ছোট ভাই রাহুলের হয়ে গলা ফাটিয়েছিলেন। অথচ ডিএমকের দুর্দিনে স্ট্যালিনকে পিছন থেকে ছুরি মেরেছেন রাহুল। তাই কংগ্রেসের সঙ্গে আর এক মঞ্চে থাকার মানে-ই হয় না।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের