‘Do Not Call Me Bhaiya’, ক্যাব চালকের অদ্ভুত নিয়মে চক্ষু চড়কগাছ যাত্রীর

‘দাদা বলে ডাকবেন না।’ অ্যাপ ক্যাবের নিয়ম দেখে রীতিমতো হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনদের একাংশ। তবে প্রশ্নও উঠছে ঘটনা ঘিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ কিংবা ‘অনুমতি ছাড়া গাছের ফুল তুলবেন না’ ইত্যাদি নানাবিধ নিষেধাজ্ঞা বহু বাড়ির দেওয়ালেই জ্বলজ্বল করে. কিন্তু যাত্রীবাহী ক্যাবের ভিতরে বসতে গেলে একাধিক নিয়মাবলী মেনে চলতে হবে এমনটা কখনও শুনেছেন কি? সম্প্রতি নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন একটি ছবি যেখানে গোটা গোটা অক্ষরে ক্যাবে(App Cab) বসার কিছু নিয়মাবলী(Rules) বেঁধে দিয়েছেন খোদ ক্যাব চালক। ভাইরাল হওয়া ছবিতে প্রথমেই লেখা রয়েছে, ‘আপনি গাড়িটির মালিক নন। যিনি চালক তিনিই এই গাড়িটির মালিক। অতএব সম্মান দিতে শিখুন এবং ভদ্র ভাবে কথা বলবেন।’ যা স্পষ্টতই লেখা রয়েছে। পরবর্তী নির্দেশে দরজা আস্তে বন্ধ করার কথা বলা হয়েছে কারণ অনেক যাত্রীই দরজা বন্ধ করতে অধিক বল প্রয়োগ করে থাকেন। এতে গাড়ির ক্ষতি হয়।

আরও পড়ুন, পুজো মণ্ডপে বিতর্কিত ছবি, থানা ভাঙচুরের সাক্ষী থাকল হাওড়ার শ্যামপুর

পরবর্তী নিয়মটি আরও কড়াকড়ি, যাতে লেখা, ‘আপনার অ্যাটিটিউড আপনার পকেটে রাখুন, আমাদের দেখাবেন না কারণ এর জন্য আপনারা কোনো বাড়তি পয়সা দিচ্ছেন না।’ যদিও সবচেয়ে বেশি নজর কেড়েছে সর্বশেষ নিয়মটি। যেখানে লেখা রয়েছে, ‘দাদা বলে ডাকবেন না।(Do Not Call Me Bhaiya)’ উপরিউক্ত বাকি নিয়মগুলি নিয়ে নেটিজেনদের খুব একটা আপত্তি না থাকলেও এই শেষের কথাটি পড়ে রীতিমতো হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনদের একাংশ। Reddit-এ ভাইরাল হওয়া ওই ছবি শেয়ার করে জনৈক ইউজার লেখেন, ‘আমি এই ক্যাবটি বুক করেছি এবং চালক এখানে একাধিক নিয়মাবলী উল্লেখ করেছে। এই নির্দেশিকা সম্পর্কে কি বলবেন?’

আরও পড়ুন, দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে কড়া পদক্ষেপ, ১লা জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ আতসবাজি 

নীচে একজন মন্তব্য করেছেন, ‘বাকি সমস্ত নিয়মগুলি সহজেই মানা যায় কিন্তু দাদা বললে আপত্তি কোথায়?’ অপর একজনের বক্তব্য, ‘পারস্পারিক ভদ্রতা বজায় রাখতে এই নিয়মগুলি যথেষ্ট বৈধ। ধীরে দরজা বন্ধ করা এবং চালককে বিরক্ত না করা এগুলো সাধারণ সহবত মাত্র।’ আবার কেউ কেউ ক্যাব চালককে সম্পূর্ণ সমর্থন জানিয়ে লেখেন, ‘উনি একেবারেই ঠিক করেছেন। আমাদের দেশের কিছু মানুষের অনন্ত এইটুকু ভদ্রতা জ্ঞান থাকা প্রয়োজন।’ তবে দেশের কোন শহরে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও জানা যায়নি। একই সঙ্গে কোন অ্যাপ ক্যাবে এই ঘটনা চোখে পড়েছে সেটাও সামনে আসেনি। এটাও শোনা যাচ্ছে, গোটা ঘটনাটি AI’র কাজ। কেননা ঘটনার ভিডিও কোথাও মিলছে না। যা মিলছে সেটা আবার স্টিল ছবি। আর সেখানেই উঠছে প্রশ্ন। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল