মুকুল সাংমা তৃণমূলের সঙ্গে আছেন, জল্পনা উড়িয়ে জানালেন মানস

সাংমার দল ছাড়ার জল্পনা উড়িয়েছেন মেঘালয় তৃণমূলের ইনচার্জ মানস ভুঁইঞা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বেশকিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জল্পনা তৈরি করা হয়েছিল মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমা জোড়াফুল ছাড়তে চলেছেন। সেই জল্পনা ঘিরে চাপানউতর চলছিল দেশের রাজনীতিতে। সেই আবহে বুধবার মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠকের পর মুকুল সাংমার দল ছাড়ার জল্পনা ওড়ালেন মেঘালয় তৃণমূলের ইনচার্জ মানস ভুঁইঞা।

বুধবার মেঘালয় তৃণমূলের ইনচার্জ তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, তৃণমূলের সঙ্গেই আছেন মুকুল সাংমা। পাশাপাশি মুকুল সাংমা নিজের বিরুদ্ধে ওঠা জল্পনারও জবাব দিয়েছেন। বুধবার মেঘালয়ের এই তৃণমূল নেতা জানান, তাঁর দল ত্যাগের জল্পনা নিয়ে যে গল্প তৈরি করা হয়েছিল, তা এক শ্রেণির সংবাদমাধ্যমের নির্মাণ। তিনি তৃণমূলের সঙ্গে থেকে দলকে শক্তিশালী করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য বুধবার শিলংয়ে তৃণমূল কার্যালয়ে দলের রাজ্য কমিটির বৈঠক হয়। বৈঠকে চার্লস পিংগ্রো (Charles Pingroe), মুকুল সাংমা (Mukul Sangma), তৃণমূলের সংসদীয় দলের নেতা-সহ রাজ্য কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। মেঘালয়ে বিধানসভা নির্বাচনের পর এটি প্রথম রাজ্য কমিটির বৈঠক৷ সূত্রের খবর বৈঠকে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য সে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছে জোড়াফুল শিবিরের নেতৃত্ব। মানুষের স্বার্থে মেঘের রাজ্যে লড়াই চলবে বলে তৃণমূল জানিয়েছে।

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

শিয়ালদহ স্টেশন চত্বরের রেস্তরাঁয় আগুন অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী শংকর..

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের