হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ, নদীতে পড়ল ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের পর এবার কর্ণাটক। বুধবার আচমকাই  ভেঙে পড়ল  উত্তরা কন্নড় জেলার একটি ব্রিজ। আর দুর্ঘটনার  সময় ব্রিজের ওপর থেকে একটি ট্রাক যাচ্ছিল। এরফলে  ট্রাক চালক ছিটকে পড়ে যান   কারওয়ারে কালী নদীতে। খবর পাওয়ার পর জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই চালক হলেন বালু মুরুগান।   

উত্তরা কন্নড়ের ডেপুটি কমিশনার কৃষ্ণ প্রিয়া জানিয়েছেন, ‘মুরুগানের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর তাতে কালী নদী জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাতেই  পিলারে চাপ পড়ায় আচমকাই ভেঙে পড়ে ব্রিজ।‘ তবে কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উত্তরা কন্নড়ের পুলিশ সুপার নারায়ণ এম জানিয়েছেন, কর্ণাটক ও গোয়ার মধ্যে সংযোগকারী ছিল এই ব্রিজটি। যা এক দশক আগে তৈরি করা হয়েছিল।  আচমকাই বুধবার সেটি ভেঙে পড়ে। আর তাতে ব্যাহত হয়েছে যান চলাচল । ইতিমধ্যেই  এই ঘটনার যাতে না পুনরাবৃত্তি ঘটে সেইজন্য ব্রিজে যান চলাচলের উপর নজরদারি করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ