মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: সঠিক সময়েই ছেড়েছিল উড়ান। বিমান যখন মাঝ আকাশে ঠিক তখনই কার্গো হোল্ড থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। বিমানে থাকা ১৯৪ যাত্রীর জীবনের কথা ভেবে আর কোনও ঝুঁকি না নিয়ে রাজকোট বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ ঘটান বিমানটির। রানওয়েতে অবতরণের পরে নিরাপদেই যাত্রীদের বের করে আনা হয়েছে। পাইলটের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গিয়েছেন যাত্রীরা।

সোমবার (২৭ জুলাই) রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এদিন সকালে ১৯৪ যাত্রীকে নিয়ে মুম্বই থেকে দুবাই উড়ে যাচ্ছিল ইন্ডিগোর ৬ই ১৪৫২ (6E 1452) ফ্লাইট। মাঝ আকাশেই কার্গো হোল্ডে (যেখানে মালপত্র রাখা হয়) ধোঁয়া দেখতে পান পাইলটরা। সঙ্গে সঙ্গেই  রাজকোট বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের  সাথে যোগাযোগ করেন। জরুরি অবতরণের অনুমতির আর্জি জানান। পাইলটদের কাছ থেকে ওই বার্তা পাওয়ার পরেই রাজকোট বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দমকলের ইঞ্জিনের পাশাপাশি উদ্ধারকারীদেরও মোতায়েন করা হয়। বিমানটি অবশ্য  নিরাপদেই অবতরণ করেছে এবং সকল যাত্রী নিরাপদ রয়েছেন।’  ইন্ডিগো ৮০টিরও বেশি অভ্যন্তরীণ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিষেবা প্রদান করে আসছে। মূলত এয়ারবাস এ৩২০ (A320) ও এ৩২১ (A321) সিরিজের বিমান এবং এটিআর ৭২-৬০০ (ATR 72-600) টার্বোপ্রপ বিমান ব্যবহার করে থাকে সংস্থাটি। কিভাবে কার্গো হোল্ড থেকে ধোঁয়া বের হল, তা খতিয়ে দেখছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। যদিও এদিনের দুর্ঘটনা নিয়ে ইন্ডিগোর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকের জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর