শৈত্য প্রবাহের জেরে ২৯ ও ৩০ ডিসেম্বর নয়ডায় বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে চলছে শৈত্য প্রবাহ। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। তাই এবার নয়ডা ও গ্রেটার নয়ডায় ২৯ ও ৩০ ডিসেম্বর বন্ধ থাকবে সমস্ত স্কুল। এই ছুটি নিয়ে শিক্ষা দফতরের আধিকারিক রাহুল পানওয়ার  নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাসের শিক্ষার্থীদের  ২৯  এবং ৩০ ডিসেম্বর এই দুদিন  ছুটি থাকবে।  তবে সব স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের শুক্র ও শনিবার কাজে যোগ দিতে হবে।

এই ছুটি নিয়ে গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মণীশ কুমার ভার্মার নির্দেশ দিয়েছে, প্রচণ্ড শীতের কারণে সমস্ত বোর্ড (সিবিএসই/ আইসিএসই/ আইবি এবং অন্যান্য) স্বীকৃত স্কুল, সরকারী স্কুল এবং বেসরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ২৯ এবং ৩০ ডিসেম্বর ছুটি থাকবে। বর্তমানে একদিকে দিল্লিতে কম তাপমাত্রা এবং কম দৃশ্যমানতার কারণে শিশু এবং বৃদ্ধদের পড়তে হচ্ছে অসুবিধায়। অনেক শিশু সর্দি-কাশিতে ভুগছে। তাই শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ছুটি ঘোষণা করল দিল্লির শিক্ষা দফতর।

দিল্লিতে শৈত্যপ্রবাহের কারণে বৃহস্পতিবার ১৩৪টি বিমান ও ২২টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। এদিন সকাল সাড়ে ৫টায় দিল্লির সফদরজং অবজারভেটরিতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে এবং দিল্লি বিমানবন্দরের নিকটবর্তী পালামে দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে  গিয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে দৃশ্যমানতা ছিল ৫০ থেকে ২৫ মিটার।  এই ঘন কুয়াশার জেরেই ব্যাহত হচ্ছে পরিষেবা। আর তারজেরেই বিপাকে পড়েছে যাত্রীরা।

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির