বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপ! যুবরাজ সিংহ-সোনুদের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন বেটিং মামলায় এবার বিপদে ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ-রবীন উথাপ্পারা। অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে অভিনয় ও ক্রীড়া জগতের মোট সাত জনের কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে সাত তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে যেমন রয়েছেন যুবরাজ সিংহ-রবীন উথাপ্পারা, তেমনই আছেন সোনু সুদ, উর্বশী রাউতেলা-মিমি চক্রবর্তী-অঙ্কুশ হাজরা ও নেহা শর্মারা। যদিও ইডির ওই কড়া পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সাত তারকা।

অনলাইন বেটিংকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। যদিও নিষিদ্ধ ঘোষণা করার আগেই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় ইন্ধন জোগানোর অভিযোগে একাধিক অভিনেতা ও ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, সব কিছু জেনেশুনেই ‘ওয়ানএক্স বেট’ নামে একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংস নিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তারকা ক্রিকেটার-অভিনেতাদের একাধিকবার তলব করেছিলেন ইডির তদন্তকারীরা।

গত নভেম্বর মাসেই অনলাইন বেটিং অ্যাপের হয়ে প্রচারের অভিযোগে ভারতীয় দলের প্রাক্তন দুই তারকা ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের ১১.১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। আর শুক্রবার যুবরাজ সিংহ-রবীন উথাপ্পাদেরও কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন তারকার কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হল-

১। যুবরাজ সিংহ———২.৫ কোটি

২। রবীন উথাপ্পা———৮.২৬ লাখ

৩। উর্বশী রাউতেলা——-২.০২ কোটি

৪। সোনু সুদ————১ কোটি

৫। নেহা শর্মা————১ কোটি ২৬ লাখ

৬। মিমি চক্রবর্তী———-৫৯ লাখ

৭। অঙ্কুশ হাজরা———–৪৭.২০ লাখ

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের