চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খনি কেলেঙ্কারি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনকে ফের সমন পাঠাল ইডি। আগামিকাল মঙ্গলবারই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডির তলবে সাড়া দেবেন কিনা, তা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের সমন উপেক্ষা করলে হেমন্ত সোরেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মতো কঠোর পদক্ষেপের পথে হাঁটা হবে।

গত বছরের ২ নভেম্বর প্রথমবার অবৈধ খনি মামলা হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে ১৮ নভেম্বর কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। টানা ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। জেরার পরেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

চলতি বছরের ১৪ অগস্ট ফের জেরার জন্য সমন করা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। যদিও স্বাধীনতা দিবসে ব্যস্ত থাকার কথা জানিয়ে ওই তলব এড়িয়ে গিয়েছিলেন হেমন্ত সোরেন। ২৩ সেপ্টেম্বর ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খন্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছিল। এর পরে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতেও তিনি স্বস্তি পাননি। বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ ইডির সমনের উপরে স্থগিতাদেশ জারি করেননি। হেমন্ত সোরেনকে ফের ঝাড়খণ্ড হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়। তার পরে বেশ কয়েকমাস হাত গুটিয়ে বসে থাকলেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ