বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় কর্মীরা,পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরপ্রদেশের নয়ডা-তে একাধিক সংস্থার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সোমবার সেই আন্দোলন আরও তীব্র আকার নেয়। ক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল প্রায় স্তব্ধ করে দেন। বিশেষ করে নয়ডা ফেজ ২ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়।

গত তিন থেকে চার দিন ধরে কর্মীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের প্রধান দাবি, বর্তমান ১৩ হাজার টাকার বেতন বাড়িয়ে অন্তত ২০ হাজার টাকা করা, ওভারটাইমের যথাযথ পারিশ্রমিক প্রদান এবং ছুটির আলাদা ব্যবস্থা চালু করা। সোমবার সকালে বহু কর্মী একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ করেন। কোথাও কোথাও বিক্ষোভকারীরা গাড়ির সামনে শুয়ে পড়ে যান চলাচল বন্ধ করে দেন।

কুলেসরা থেকে ফেজ-২ পর্যন্ত মিছিল করে কর্মীরা জমায়েত হন। সেক্টর ৬০, নয়ডা এলাকাতেও কর্মীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই বিক্ষোভের জেরে নয়ডার একাধিক এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। এদিকে ফরিদাবাদ নেমে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি পালওয়াল-এর কাছে পৃথলা এলাকায় একটি অটো সংস্থার কর্মীরাও আগ্রা হাইওয়ে অবরোধ করে প্রতিবাদে সামিল হন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল