এই মুহূর্তে

ED: সাত সকালে আপ মন্ত্রী সত্যেন্দ্রর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার সকালে আপ সরকারের মন্ত্রী তথা দলের অন্যতম শীর্ষনেতা সত্যেন্দ্র জৈনের বাড়িতে তল্লাশি চালাল ইডি (Enforcement Directorate)। ইডি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) বাড়ি ছাড়াও তাঁর দফতর-সহ বেশ কয়েকটি জায়গায় ইডি আধিকারিকেরা তল্লাশি চালায়। ইডির তরফ থেকে বলা হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় ফলো আপ-র সূত্রেই সোম-সকালে এই তল্লাশি। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বলা হয়েছে, গত মাসেই ইডি সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) গ্রেফতার করে আর্থিক নয়ছয়ের অভিযোগে জেরা করে। সেই জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ((Enforcement Directorate)তল্লাশি চালায়। তল্লাশিতে তারা বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে। সেই কাগজপত্র থেকে প্রাপ্ত নথির সঙ্গে সত্যেন্দ্রকে জেরা করা পাওয়া তথ্য মিল খুঁজে পাওয়া গিয়েছে।

ইডির (Enforcement Directorate)তরফ থেকে বলা হয়েছে, সত্যেন্দ্র জৈন যে চারটি সংস্থার শেয়ারহোল্ডার, সেখান থেকে পাওয়া বিপুল অর্থের সূত্র কী, সেটা তিনি তদন্তকারী সংস্থাকে জানাতে পারেননি। তদন্তকারীদের দাবি, ২০১৫ থেকে ২০১৬য়ের মধ্যে আপের এই শীর্ষস্থানীয় মন্ত্রী এবং তাঁর আত্মীয়দের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা ঢুকেছিল, যা দিয়ে দিল্লি সংলগ্ন এলাকায় জমি কেনা হয়েছে।

সাত সকালে মন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশির ঘটনায় সরব আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। জানিয়েছে, কেন্দ্রের নির্দেশেই ইডি তাঁর মন্ত্রীকে হেনস্থা করছে।

আরও পডুন ‘আমি দুনিয়ার সবথকে মিষ্টি জঙ্গি’, খলিস্তানি মন্তব্যের পাল্টা কেজরিওয়ালের

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ