‘এক দেশ, এক ভোট’ নীতিকে অগণতান্ত্রিক আখ্যা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের ‘এক দেশ, এক ভোট’ নীতির বিরোধিতা করল কংগ্রেস। শুক্রবার নীতি কার্যকরের দায়িত্বে থাকা কমিটির সচিবকে পাঠানো চিঠিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘এক দেশ, এক নীতি’ সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তির বিরোধী। এক অগণতান্ত্রিক চিন্তাভাবনা। অবিলম্বে ওই চিন্তা ভাবনা থেকে সরে আসুক কেন্দ্রীয় সরকার।’ শুধু তাই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে কমিটির শীর্ষ পদে রেখে তাঁর অবমাননা করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি।

খরচ কমানোর অছিলায় গোটা দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট করানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ৮ সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনও করা হয়। কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছাড়াও রয়েছেন গুলাম নবি আজাদ, এনকে সিংহ, সুভাষ সি কাশ্যপ, হরিশ সালভে এবং সঞ্জয় কোঠারী। কমিটির প্রত্যেক সদস্যই কট্টর কংগ্রেস বিরোধী হিসাবে পরিচিত। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকেও রাখা হয়েছিল। যদিও তিনি কমিটির সদস্য হিসাবে থাকতে রাজি হননি।

ওই কমিটির পক্ষ থেকেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মতামত চেয়ে পাঠানো হয়। সেই চিঠির জবাব দিতে গিয়েই মোদি সরকারের অবাস্তব পরিকল্পনার বিরোধিতা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি ওই পরিকল্পনা ত্যাগ করারও পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে কমিটির শীর্ষে রাখার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড