আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

নিজস্ব প্রতিনিধি:  রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন বা দূরপাল্লার যেকোনও ট্রেনে কনফার্মড টিকিট পেতে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। বর্তমানে টিকিট কাটতে এখন সকলকে ছুটতে হয় না স্টেশনে। ডিজিটাল যুগে সেটাই এখন ঘরে বসে করা সম্ভব। তারপরেও সমস্যায় পড়ছে যাত্রীরা। ট্রেনের টিকিট কাটতে গিয়ে, বহু যাত্রী রিগ্রেট বা নো রুম বার্তা পাচ্ছেন। কিন্তু তার হিসেব নেই রেলের কাছে।একটি আরটিআইতে জানতে চাওয়া হয়েছে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে কতজন রেল যাত্রী ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পেয়েছেন?  তার কোনও জবাবই দেয়নি রেল বোর্ড। তারা জানিয়েছে, এমন কোনও তথ্য তারা সংগ্রহে রাখে না।

ডিজিটাল যুগে যখন সব তথ্য সংগ্রহীত হয়, তখন এই তথ্য না থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যাত্রী হয়রানির বাস্তব ছবি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কা থেকেই কি জবাব এড়িয়ে যেতে হচ্ছে রেল বোর্ডকে? জেনারেল কোটার পাশাপাশি তৎকালে টিকিট কাটতে গেলেও কনফার্মড আসন মিলছে না। এখানেই উঠছে ‘ডিজিটাল দালালরাজে’র প্রসঙ্গ। অসাধু কারবারিদের নাগালও পাচ্ছে না রেলমন্ত্রক। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

ট্রেনের টিকিট বুকিংয়ের সময় ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা ফুটে ওঠার অর্থই হল, আর কোনো টিকিট বাকি নেই। ‘পিক সিজনে’ বিপুল ‘রাশ’ চলার সময় এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু রেল যাত্রীদের একটি বড়ো অংশের অভিযোগ, সারা বছর ধরেই কমবেশি এমন সংকট তৈরি হচ্ছে। অথচ রেল কোনো ব্যবস্থা নিচ্ছে না। রেলযাত্রীদের অভিযোগ, অনেকেই ‘ভিআইপি’ কিংবা ‘ইমার্জেন্সি’ কোটা ব্যবহার করে। তারজেরে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয়।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ