প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিবের বাড়িতে সিবিআই হানা

যদিও ওই হানাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব অরবিন্দ মায়ারামের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আজ বৃহস্পতিবার বিকেলে আচমকাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিবের বাড়িতে হানা দেয়। যদিও ওই হানাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব। তার কারণ বর্তমানে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের মুখ্য আর্থিক পরামর্শদাতার দায়িত্ব সামলাচ্ছেন।

রাজস্থান ক্যাডারের প্রাক্তন আইএএস অরবিন্দ মায়ারাম ২০১৪ সালের এপ্রিলে ইউপিএ সরকারের শেষের দিকে কেন্দ্রীয় অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরেও দায়িত্ব সামলেছিলেন। ২০১৪ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় অর্থ সচিবের দায়িত্ব থেকে তাঁকে সরানো হয়। আমলা হিসেবে অর্থ মন্ত্রকের পাশাপাশি আরও একাধিক মন্ত্রকের সচিব ও বিশেষ সচিবের দায়িত্বও সামলেছিলেন।

২০১৯ সালে রাজস্থানে কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরে দুঁদে আমলা অরবিন্দ মায়ারামকে নিজের মুখ্য আর্থিক পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কয়েক বছর আগে গুরুগ্রামে রাজীব গান্ধি ট্রাস্টের নামে জমি ক্রয়ের মামলায় তাঁর নামে দুর্নীতির অভিযোগ ওঠে। এদিন বিকেলে জয়পুর ও দিল্লিতে অরবিন্দ মায়ারামের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। কোনও মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিবের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তা খোলসা করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’