আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরির আর্জির রায় ঘোষণা মঙ্গলবারে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি কেলেঙ্কারি নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিহাড়ে বন্দি অরবিন্দ কেজরিওয়াল। ওই আর্জির শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রেখেছিলেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। আগামিকাল মঙ্গলবার দুপুর আড়াইটার সময়ে ওই রায় ঘোষণা করা হবে বলে সোমবার দিল্লি হাইকোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জির প্রেক্ষিতে কী রায় দেন, তার দিকে নজর গোটা দেশের।

দিল্লি হাইকোর্ট গ্রেফতারি থেকে রক্ষকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। গ্রেফতার হলেও জেলে বসেই কেজরিওয়াল সরকার চালাবেন বলে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত ১ এপ্রিল আপের জাতীয় সমন্বয়ককে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা। ওই নির্দেশের পরেই তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।

ইডির গ্রেফতারি ও হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। গত ৩ এপ্রিল মামলার শুনানি শেষে রায় দান স্থগিত রাখেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। আম আদমি পার্টি সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাইকোর্ট মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আর্জি খারিজ করে দিলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ