তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলভূমে ভোটের ময়দানে ফের বাজিমাত করতে চলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বুধবার(২৯ এপ্রিল) একাধিক বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি আসনে জিতেই ক্ষমতায় ফিরছে ডিএমকে জোট। প্রত্যাশার ধারেকাছে পৌঁছাতে পারছে না জয়ললিতার দল এআইএডিএমকে ও বিজেপি। তবে প্রথমবার ভোটে লড়তে নেমে ভোটারদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন দক্ষিণি সুপারস্টার থালাপাথি বিজয়। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না।

গত ২৩ এপ্রিল তামিলনাডুর ২৩৪ আসনে ভোট নেওয়া হয়েছিল। মূলত এবার ত্রিমুখী লড়াই ছিল তামিলভূমে। শাসকদল ডিএমকে জোটের সঙ্গে এআইএডিএমকে ও বিজেপি এবং বিজয়ের দলের। এদিন সাতটি সমীক্ষক সংস্থার তরফে তামিলনাডু নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে পাঁচটি সংস্থার জনমত সমীক্ষায় ডিএমকে জোটের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি সংস্থা ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিয়েছে। আর একটি সংস্থা এআইএডিএমকে-কে এগিয়ে রেখেছে। ‘পিপলস পালস’ যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ১২৫ থেকে ১৪৫ আসনে জয়ী হতে চলেছে ডিএমকে জোট। এনডিএ জোট পেতে চলেছে ৬৫ থেকে ৮০ আসন। থালাপাথি বিজয়ের দল পেতে পারে ১৮ থেকে ২৪ আসন এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬ আসন।

‘পি-মার্কের’ সমীক্ষাও তামিলভূমে ডিএমকে-কে এগিয়ে রাখছে। তাদের মতে, এমকে স্ট্যালিনের দল এগিয়ে ১২৫ থেকে ১৪৫ আসনে। এনডিএ জোট পেতে চলেছে ৬৫ থেকে ৮০ আসন। থালাপাথি বিজয়ের দল পেতে পারে ১৬ থেকে ২৬ আসন এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১ থেকে ৬ আসন।

‘পিপলস ইনসাইট’ এর মতে, ১২০ থেকে ১৪০ আসনে জিততে চলেছে ডিএমকে জোট। ৬০ থেকে ৭০ আসন যেতে পারে এআইএডিএমকে’র ঝুলিতে। থালাপাথি বিজয়ের টিভিকে পেতে পারে ৩০ থেকে ৪০ আসন।

‘ম্যাট্রিজে’র সমীক্ষা বলছে, ‘১২২ থেকে ১৩২ আসন জিততে চলেছে ডিএমকে জোট। ৮৭ থেকে ১০০ আসন পেতে পারে এআইএডিএমকে। ১০ থেকে ১২টি আসন পেতে পারে বিজয়ের টিভিকে। আর ০ থেকে ৬ আসন পেতে পারে অন্যান্যরা’।

‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অবশ্য তামিলনাডুতে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, থালাপাথি বিজয়ের টিভিকে কিংমেকার হয়ে আবির্ভূত হতে চলেছে বলে জানিয়েছে। ওই সংস্থার সমীক্ষা বলছে, ‘রাজ্যের ২৩৪ আসনের মধ্যে ডিএমকে জিততে পারে ৯২ থেকে ১১০ আসনে। বিজয়ের টিভিকে জিততে পারে ৯৮ থেকে ১২০ আসনে। এআইএডিএমকে পেতে পারে ২২ থেকে ২৩টি আসন।’

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা