সাংসদপদ কাড়ার পরে এবার মহুয়াকে বাংলো থেকে উচ্ছেদের উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাহুল গান্ধীর পর এবার মহুয়া মৈত্র। ফের বেনজির তৎপরতা কেন্দ্রীয় সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর কয়েক দিনের মাথাতেই সরকারি বাংলো ছাড়তে হয়েছিল। এবার এই একই কায়দায় কেন্দ্রের রোষানলের মুখে পড়তে হল মহুয়াকে। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর কয়েকদিনের মাথাতেই সরকারি বাংলো ছাড়তে হচ্ছে মহুয়াকে। সূত্র মারফত এমনটাই খবর মিলেছে।

জানা গিয়েছে, লোকসভার হাউজিং কমিটির তরফ থেকে নগরোন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে মহুয়াকে সরকারি বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, সাংসদ কোটায় মহুয়াকে সরকারি বাংলো দেয় কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।

গত শুক্রবার লোকসভায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়। টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়ার সাংসদ পদ খারিজ করেন স্পিকার ওম বিড়লা। এর আগে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে এথিক্স কমিটি। এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে লোকসভায় মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তবে উল্লেখযোগ্য বিষয়, গত শুক্রবার মহুয়ার সাংসদ পদ খারিজের দিন, নিজের সপক্ষে মহুয়াকে কিছু বলতে দেওয়া হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছেন মহুয়া।    

‘আপনাদের শরীর ঠিক তো?’ অসুস্থতার গুজব নিয়ে মুখ খুললেন সলমান খান

বিশ্বকাপে হার নিয়ে প্রথম মুখ খুলেন মেসি, স্পেনের খেলা নিয়ে বললেন বড় কথা

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

দেশের যুবসমাজ নতুন রেকর্ড তৈরি করেছে: মোদি

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর