মানবিক সাহায্য চাইতে সোমবার নয়াদিল্লি আসছেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম ভোলদিমির জেলেনস্কির মন্ত্রিসভার কোনও সদস্য ভারত সফরে আসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রুশ-ইউক্রেনের যুদ্ধ শুরুর পরেই কার্যত ‘সাপের গালেও চুমো, ব্যাঙের গালেও চুমু’-র নীতি নিয়ে ভারসাম্যের খেলায় মেতেছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রাণঘাতী যুদ্ধে মোদি সরকার যাতে আর মস্কোর পাশে না দাঁড়ায় সেই আর্জি জানাতে আগামী সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি আসছেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা। গত বছরের ফেব্রুয়ারিতে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম ভোলদিমির জেলেনস্কির মন্ত্রিসভার কোনও সদস্য ভারত সফরে আসছেন।

শনিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রথমবার ভারত সফরে এসে মোদি সরকারের বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরির সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নিমাণে সহায়তাও চাইবেন জাপারোভা। কীভাবে রুশ সেনারা গত ১৪ মাস ধরে ইউক্রেনের নিরীহ নাগরিকদের গণহত্যায় মেতেছে সে সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও তুলে দিতে পারেন নয়াদিল্লির হাতে।

ইউক্রেনের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই কিয়েভ সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। রুশ ধ্বংসলীলা নিজের চোখে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কিয়েভ সফরের জন্য জাপারোভা আমন্ত্রণ জানাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরে দিল্লি সফরে এসেছিলেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা