‘ভুয়ো এনকাউন্টার’, আতিক আহমেদের ছেলের মৃত্যুতে সরব অখিলেশ

অখিলেশ যাদব এদিন যোগী সরকারকে বিঁধে বলেন, শাসকদল প্রকৃত সমস্যা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে নিহত হয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে। এবার পুলিশের এই এনকাউন্টারকে ‘ভুয়ো’ (Fake Encounter) বলে দাবি করলেন সমাজবাদী পার্টির নেতা (Samajwadi Party’s Leader) অখিলেশ যাদব (Akhilesh Yadav)। পুলিশের গুলিতে আতিক-পুত্র আসাদের খুন হওয়া নিয়ে বৃহস্পতিবার যোগী সরকারকে নিশানা করেন তিনি।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এদিন যোগী সরকারকে বিঁধে বলেন, শাসকদল প্রকৃত সমস্যা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার আইন নিজের হাতে তুলে নিচ্ছে। পাশাপাশি আদালতের উপর যোগী সরকারের বিশ্বাস নেই বলে কটাক্ষ করেন মুলায়ম-পুত্র। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে অখিলেশ যাদব লেখেন, ‘ভুয়ো এনকাউন্টার করে বিজেপি সরকার আসল সমস্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। বিজেপি আদালতে মোটেও বিশ্বাস করে না। আজকের এবং সাম্প্রতিক এনকাউন্টারেরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের রেহাই দেওয়া উচিত নয়। কোনটি সঠিক বা ভুল তা নির্ধারণ করার অধিকার নেই ক্ষমতার। বিজেপি সৌভ্রাতৃত্বের বিরুদ্ধে।’

প্রসঙ্গত আইনজীবী উমেশ পালের খুনের ঘটনায় ওয়ান্টেড ছিলেন আতিক আহমেদের ছেলে আসাদ এবং গোলাম। পুলিশের দাবি, ঝাঁসিতে যখন স্পেশাল টাস্ক ফোর্সের দল আসাদ ও গোলামকে আটক করে তখন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। শুধু তাই নয় এসটিএফ এর সদস্যদের উপর গুলি চালায় বলে অভিযোগ। এরপর পুলিশের তরফে পাল্টা গুলি চালানো হলে দুজন নিহত হন। তাদের কাছ থেকে অত্যাধুনিক বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?