মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে যুবককে খুন বাবার, তীব্র চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। মেয়েকে যৌন নির্যাতন করতে দেখে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। যুবককে খুনের পর তার দেহ খালে ফেলে দেয় বলে অভিযোগ। তবে খুনের পর অভিযুক্ত নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানাল জেলায়। অভিযুক্ত রূপা পিংগুয়া স্থানীয় জেসিবি কর্মী করুণাকর বেহেরার উপর আক্রমণ করে। অভিযোগ করুণাকর তার মেয়েকে হয়রানি করছিল। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার কারণে করুণাকর বেহেরার মৃত্যু হয়। খুনের পরে পিংগুয়া মৃতদেহ খালে ফেলে দেওয়ার পর স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে মৃতের বাবা কাশীনাথ বেহেরা এবং অন্যান্য আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পিংগুয়ার বিরুদ্ধে তার ছেলের উপর নৃশংসভাবে আক্রমণ, মারধর এবং হত্যার অভিযোগ তোলেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ইতিমধ্যেই মৃত্যু নিয়ে একাধিক গুঞ্জন তৈরি হতে শুরু করেছে। অনেকেই দাবি করেছেন যে পিংগুয়ার মেয়ে এবং মৃত যুবকের মধ্যে সম্পর্ক ছিল এবং পিংগুয়া তাদের অপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। ফলস্বরূপ সে ধারালো অস্ত্র দিয়ে যুবকটিকে আক্রমণ করে। বিতর্ক শুরু হওয়ার মাঝেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তারা পিংগুয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়াও পুলিশ ঘটনাক্রম এবং মৃত যুবক ও অভিযুক্তের মেয়ের মধ্যে প্রকৃত সম্পর্ক কি ছিল তা খতিয়ে দেখার চেষ্টা করছে।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি