চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জারি ভোট বিজ্ঞপ্তি, শুরু প্রথম দফার মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি : বুধবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনে প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার ১০২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় অরুণাচলপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পণ্ডীচেরিচতে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে। সেই হিসাবে বুধবার থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। অন্যান্য জায়গায় ২৭ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলেও বিহারে ২৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিথ করা হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্রের স্ক্রটিনির তারিখ অন্যান্য জায়গায় ২৮ মার্চ থাকলেও বিহারে মনোনয়নপত্র স্ক্রুটিনির তারিথ রাখা হয়েছে ৩০ মার্চ। জানা গিয়েছে, বিহার ছাড়া যে সব জায়গায় প্রথম দফার ভোটগ্রহণ চলবে, সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ২০ মার্চ। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ২ এপ্রিল।

প্রথম দফার ভোট পর্ব শেষের পর দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল। পাশাপাশি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে যথাক্রমে ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও পয়লা জুন। ভোটগণনার হবে আগামী ৪ জুন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ