তাজ এক্সপ্রেসে ফের ভয়াবহ আগুন, নিরাপদে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা। সোমবার তাজ এক্সপ্রেসে  ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারটি বগি। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহারে এই ঘটনাটি ঘটেছে।  খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে আটটি দমকল বাহিনী। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে ট্রেনের যাত্রীরা সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।

রেলওয়ের ডিসিপি কেপিএস মালহোত্রা  জানিয়েছেন, ৩ জুন বিকেল ৪.৪১ মিনিটে তাজ এক্সপ্রেসে আগুন লাগার খবরটি আসে। আগুন লাগতেই যাত্রীরা ট্রেন থেকে নেমে যায়। তাই কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। রেলওয়ের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কি করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বলা বাহুল্য,  এই ঘটনা প্রথম নয়। এরআগে ২০২১ সালে ১৩ নভেম্বর  নয়াদিল্লি-ঝাঁসি তাজ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে সেই সময় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার পর সোমবার ফের  তাজ এক্সপ্রেসে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

উল্লেখ্য, রবিবার সকালে পঞ্জাবের মাধোপুর সিরহিন্দের কাছে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। রেলপুলিশ সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে অন্য একটি মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪