চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! তৎপরতার সঙ্গে বাঁচল বহু প্রাণ

নিজস্ব প্রতিনিধি, সিরহিন্দ: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেস। শনিবার সকালে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে ট্রেনটি পৌঁছতেই একটি বগিতে আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করায় রক্ষা পেয়েছে বহু প্রাণ।

শনিবার সকালে লুধিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু পঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনটি আসার পরেই দেখা যায়একটি বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। গরীব রথ ট্রেনের ১৯ নম্বর বগিতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ওই বগিতে লুধিয়ানার কয়েকজন ব্যবসায়ী ছিলেন। ওই বগিটি শীতাতপনিয়ন্ত্রিত ছিল। প্রাথমিক ধারনা শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। জরুরি তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করায় রক্ষা পেয়েছে বহু প্রাণ. কয়েকজন অল্প আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, ট্রেনটি সিরহিন্দ স্টেশনে ঢুকতেই ১৯ নম্বর বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলের কর্মকর্তারা দ্রুত তৎপর হন। ওই বগিতে থাকা যাত্রীদের দ্রুত সেখান থেকে নামিয়ে অন্য বগিতে নিয়ে যাওয়া হয়েছে।রেলওয়ে ফায়ার ইউনিট ও স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুন লাগার বিষয়টি টের পেয়ে এমার্জেন্সি ব্রেক কষেন। তখনই যাত্রীদের নামিয়ে আনা হয়। দ্রুত নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তবে কারও মৃত্যু বা বড় আহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে ওই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ