চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোশালায় আগুন লেগে ৩৫ টি গরুর মৃত্যু, সাহায্য পাঠালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ যে রাজ্যে মা, দেবী রুপে পূজিত হয় গরু, সেই রাজ্যেই গোশালায় ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে, সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি গোশালায় ভয়াবহ অগ্নিকান্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৩৫টি গরুর। স্থানীয় সূত্রে যদিও সংখ্যাটা প্রায় ৪০। জানা যাচ্ছে, এদিন বিকেলে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি বিশেষ উদ্ধারকারী দলকে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে তিনি সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও খবর।

স্থানীয় সূত্রে খবর, সোমবার গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তা পাশের একটি গোশালায় ছড়িয়ে পড়ে। ওই গোশালায় প্রচুর পরিমাণে খড়, বিচুলিসহ একাধিক দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যে ওই আগুন বিভীষিকার রুপ নেয়। উদ্ধার করার কোনওরকম সুযোগ না দিয়েই মুহূর্তের মধ্যে ওই গোশালার মধ্যে থাকা ৩৫ থেকে ৪০ টি গরুর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়। দুর্ঘটনার সময়ে ওই গোশালায় অন্ততপক্ষে ৭০ টি গরু ছিল বলে খবর।

এদিকে ওই বস্তির অগ্নিকান্ডের জেরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বস্তিতে বসবাসকারী একাধিক বাসিন্দার জামা কাপড় থেকে আসবাব সমস্ত কিছু পুড়ে গিয়েছে বলে খবর। তবে ঠিক কিভাবে ওই বস্তিতে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে জানা যাচ্ছে, এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে খবর। 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ