এই মুহূর্তে

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

নিজস্ব প্রতিনিধি:  অশান্ত ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে আগেই। তারই অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে একদল ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে মাহান এয়ার ফ্লাইট W5-071। ভারতে ফেরা যাত্রীদের অধিকাংশই পড়ুয়া। দেশের মাটিতে পা রেখে তাঁদের চোখে মুখে স্পষ্ট হয়ে স্বস্তির ছাপ। সেই সঙ্গেই হাসি ফুটেছে উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করা আত্মীয়দের। অনেকে দেশের মাটিতে পা রেখেই আপনজনদের জড়িয়ে ধরেছেন। চোখ দিয়ে গড়িয়ে পড়েছে আনন্দের অশ্রু।

ইরান থেকে ভারতে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন ভারতীয়রা। জানিয়েছেন পরিস্থিতি কতটা জটিল সেখানে। দেশের মাটিতে ফিরেই অনেকেই কাছের মানুষদের জড়িয়ে ধরে কেঁদেছেন।  ইরানের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে এক যাত্রী বলেছেন, ‘ওখানকার পরিস্থিতি খুব খারাপ। তবে কেন্দ্রীয় সরকার পাশে ছিল। অনেক সহযোগিতা করেছে। কী ভাবে ইরান ছাড়তে হবে, সেই বিষয়ে নিয়মিত তথ্য দিয়ে গিয়েছে দূতাবাসও।’ দেশে ফেরা সকলেই কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন।    তেহরান থেকে ফেরা যাত্রীদের মধ্যে ছলেন জম্মু-কাশ্মীরের প্রায় ৬০ জন পড়ুয়া।  এক ছাত্রী বলেছেন, ইরানে আন্দোলন ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে।  ইরানে আর নিরাপদ নয় বলে উল্লেখ করে এক যাত্রীর  বলেছেন, বাড়ির বাইরে বেরোলেই বিক্ষোভকারীরা গাড়ির সামনে এসে ঝামেলা করত। 

আরও পড়ুনঃ ভারতীয় হওয়ায় আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার

এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানে মূল্যস্ফীতি, আর্থিক সংকটের প্রতিবাদে  ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়েছে ।  পথে  নেমছেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা  সরকারি সম্পত্তি, ভবনে আগুনে ধরিয়ে  দিয়েছেন। তাঁদের দমাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে একাধিক সূত্রে।  বিক্ষোভ দমনে ইরানি পুলিশ গুলি করে বলেও অভিযোগ উঠেছে। এই আবহে বিদেশ মন্ত্রক ইরানে থাকা ভারতীয়দের অবিলম্বে সেই দেশ ছাড়ার পরামর্শ  দেয়। তাঁদেরই ফেরানো হচ্ছে দেশে। বর্তমানে ইরানে ১০ হাজারের বেশি ভারতীয় রয়েছেন এমনটাই জানা গিয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ