ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  পরপর পাঁচ কন্যা সন্তানের পর এক ব্যক্তি চেয়েছিলেন পুত্রসন্তান। সেই আশাতেই করেছিলেন দ্বিতীয় বিয়ে। মনের ইচ্ছাও পূরণ হয়েছিল। তবে পুত্র সন্তান জন্মানোর পরেই প্রথম স্ত্রীর সঙ্গে মিলে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন নরপিশাচ স্বামী। ছেলের আশায় দ্বিতীয় সংসার পাতার পর স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সাদিক নামে ওই ব্যক্তির প্রথম স্ত্রীর নাম আসিয়া। তদের পাঁচ কন্যাসন্তান ছিল। এরপর ছেলের আশায় শীবার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাঁকে নিজের সঙ্গে রাখেন।

ভয়ানক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। শীবার একটি ছেলে জন্মানোর প্রায় এক বছর পরই তাঁকে হত্যার অভিযোগ উঠেছে সাদিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০ অগস্ট। মেরঠের সরধনা থানা এলাকায় একটি জমি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তাঁর পরিচয় জানা যায়নি। তদন্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মৃতার পরিচয় শনাক্ত করে। পরে জানা যায়, মৃতা ভাবনপুর এলাকার বাসিন্দা শীবা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাদিক, তাঁর প্রথম স্ত্রী আসিয়া, মা ওয়াসিলা এবং দুই ভাই আবিদ ও শাদাবের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

পুলিশের দাবি, মোহাম্মদপুর লালের বাসিন্দা সাদিক আগে থেকেই বিবাহিত ছিলেন। ছেলে সন্তানের ইচ্ছায় তিনি শীবার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। শীবারও আগের একটি বিয়ে ছিল। পরে দু’জন একসঙ্গে থাকতে শুরু করেন এবং তাঁদের একটি পুত্রসন্তান হয়। তদন্তকারীদের অনুমান, ছেলে জন্মের পর থেকেই শীবার সঙ্গে পরিবারের বিরোধ আরও বাড়ে। অভিযোগ, ১৯ অগস্ট শীবার পরিবারের সদস্যদের তিনি ফোন করে জানান যে সাদিক ও তাঁর পরিবারের লোকজন তাঁকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। এরপর তাঁর ফোন বন্ধ হয়ে যায়। পরদিন সরধনা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারের খবর সামনে আসে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহটি শীবার বলে শনাক্ত করেন। পুলিশের তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, শীবার গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয় এবং পরে পরিচয় গোপন করার জন্য তাঁর মুখে ইট দিয়ে আঘাত করে বিকৃত করে দেওয়া হয়। এরপর দেহটি একটি জমির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তদন্তে সাদিকের পাশাপাশি তাঁর মা, প্রথম স্ত্রী এবং দুই ভাইয়ের নাম উঠে এসেছে। 

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল