৪৫ বছরে এই প্রথম, নির্বাচনের দৌড়ে নেই আজম খান ও পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  আসন্ন উপনির্বাচনে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হতে চলেছে উত্তরপ্রদেশ। রাজ্য-রাজনীতির ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম আজম খানের পরিবারের কোনও সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। রামপুর কেন্দ্রে আগামী ৫ নভেম্বর উপনির্বাচন।

৫ নভেম্বরের উপনির্বাচনের প্রেক্ষিতেও রয়েছেন আজম খান। তার বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগে আজম খান দোষী সাব্যস্ত হন।স্থানীয় আদালতের নির্দেশে তাঁর বিধায়কপদ খারিজ হয়ে যায়। সে কারণে ওই কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। সমাজবাদী পার্টি আজম খানের স্ত্রী বা কন্যাকে আসন্ন উপনির্বাচনে প্রার্থী করেনি।

১৯৭৭ সাল থেকে সমাজবাদী পার্টি ওই কেন্দ্র থেকে আজম খানকে প্রার্থী করে এসেছে। ২০২২ পর্যন্ত রামপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন আজম খান। টানা ১০ বার তিনি জয়ী হয়েছিলেন। পরাজিত হন দুইবার। এর মধ্যে একবার কংগ্রেস প্রার্থী আফরোজ আলির কাছে পরাজিত হয়েছিলেন আজম খান। ওই কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে অসীম রাজাকে। পরবর্তীকালে আজম খানকে সমাজবাদী পার্টি রাজ্যসভা নির্বাচনে দাঁড় করায়। ২০০২ থেকে ২০২২ পর্যন্ত আজম খান রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। আজম খানের কেন্দ্রে আফরোজ আলির কপাল খোলে কি না সেটাই দেখার। রামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আকাশ সাক্সেনাকে। আকাশ সাক্সেনা এর আগেও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। যদিও আজম খানের কাছে তিনি পরাজিত হন।

৫ নভেম্বর উপনির্বাচন। ভোট গণনা ৮ ডিসেম্বর। সব দিক থেকেই রামপুর কেন্দ্রের নির্বাচন এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে চলেছে। কে জয়ী হন সেটাই দেখার। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?