মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে আমেরিকাকে পাল্টা তোপ বিদেশমন্ত্রীর

মানবাধিকার প্রসঙ্গে পাল্টা মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কোনও কথা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ভারতের মানবাধিকার লঙ্ঘনের হার বেড়ে গিয়েছে। মানবাধিকার প্রসঙ্গে পাল্টা মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কোনও কথা হয়নি। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভোটের রাজনীতির কারণেই মার্কিন প্রশাসন এই ধরনের মন্তব্য করছেন।

টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমেরিকা গিয়েছেন। সেখানেই মার্কিন বিদেশ সচিব ও প্রতিরক্ষা সচিবের সঙ্গে তাঁদের বৈঠক হয়। তবে সেই বৈঠকে কোনও ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনও আলোচনা হয়নি। মূলত সামরিক বিষয়ে আলোচনা হয়েছে। এদিন জয়শঙ্কর আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে আনেন। সম্প্রতি নিউ ইয়র্কে দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ বর্ণবিদ্বেষের শিকার হন। বিদেশমন্ত্রী বলেন, ‘আমেরিকায় কোনও ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত লাঞ্ছনার শিকার হন, সেই ইস্যুটি উত্থাপন করা হয়। নিউ ইয়র্কে দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। এই ঘটনা আমরা মার্কিন প্রশাসনের কাছে উত্থাপন করেছি।’

পাশাপাশি জয়শঙ্কর বলেন,   ‘যে কেউ ভারতের সম্পর্কে মতামত প্রকাশ করতেই পারেন। আমরাও তাদের বিষয়ে মতামত রাখতে পারি।’ তিনি মনে করছেন, ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মন্তব্য করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মার্কিন বিদেশ সচিব বলেন, ভারতে আগের থেকে মানবাধিকার লঙ্ঘনের হার বেড়ে গিয়েছে। মূলত পুলিশ আধিকারিক, জেলের আধিকারিকরা নানাভাবে সাধারণ মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে বলে তিনি মন্তব্য করেছিলেন।  

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে