হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিলেন সিবিআই-য়ের দুঁদে অফিসার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। একদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগত ‘ভক্ত’ এখন রাজনৈতিক দল গড়লেন। বলা চলে, নিজে রাজনীতিতে প্রবেশ করে নতুন হিন্দুত্ববাদী দলের বিস্তারে মন দিলেন। গতকাল, শনিবার উত্তরপ্রদেশের বারাণসীতে সর্বজন সনাতন পার্টির জাতীয় সভাপতির পদে যোগ দেন প্রাক্তন সিবিআই অধিকর্তা এম নাগেশ্বর রাও।

নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ক্ষেত্রে প্রায় চার দশক ধরে দায়িত্ব পালন করে নাগেশ্বর রাও বারাণসীতে এক সংবাদ সম্মেলনে তাঁর নতুন ভূমিকার কথা ঘোষণা করেন। তিনি সক্রিয় রাজনীতিতে তাঁর আগমনকে জনজীবনে একটি নতুন দায়িত্ব হিসেবে অভিহিত করেছেন। প্রশাসনিক ব্যবস্থাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর তিনি জানান যে, জাতি ও সমাজের বৃহত্তর স্বার্থে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও বলেন, ‘আসুন, আমাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেই এক আধুনিক ভারত গড়ে তুলি। উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় আমাদের সভ্যতার ঐতিহ্য থেকে যেন আমরা বিস্মৃত না হই। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এই সমৃদ্ধ ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের বোঝা ও তার গুরুত্ব অনুধাবন করা উচিত।’

আরও পডুন: বলিউড ছেড়ে বিদেশে হেয়ারড্রেসার! জীবনের অজানা অধ্যায়ের গল্প শেয়ার করলেন অভিনেত্রী শিল্পা

তিনি জানান, কাশীকে তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা ও কেন্দ্রবিন্দু হিসেবে ধরা যেতে পারে। এই শহরটি ভারতের সভ্যতার ধারাবাহিকতার প্রতীক। তিনি বলেন, তাঁর লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং সভ্যতার ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি আধুনিক ভারত গড়ে তোলা।

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ