বিজেপি ছাড়লেন বাজপেয়ী সরকারের পতনের মূল কারিগর গিরিধর গামাঙ্গ

তিনি কেসিআরের ভারত রাষ্ট্রীয় সমিতিতে নাম লেখাবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রেশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করে দল ছাড়া নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন। সেই জল্পনা সত্যি করে ছেলে শিশিরকে নিয়ে বিজেপি ছাড়লেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাঙ্গ। বুধবার সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা করেন অটল বিহারী বাজপেয়ীর সরকারকে ফেলে দেওয়ার মূল কারিগর। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেও কোন দলে যোগ দিচ্ছেন তা এদিন খোলসা করেননি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও তিনি কেসিআরের ভারত রাষ্ট্রীয় সমিতিতে নাম লেখাবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেসে থাকাকালীন ওড়িশার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ওই বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলান। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কোরাপুট লোকসভা আসনের সাংসদ ছিলেন। ওই বছর সংসদে আস্থা ভোটের সময় অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে ভোট দেন। আর তাঁর ভোটেই আস্থা ভোটে পতন হয় বিজেপি সরকারের। ২০১৫ সালে আচমকাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান গামাঙ্গ। কীভাবে বাজপেয়ী সরকারের পতনের অন্যতম কুচক্রীকে দলে নেওয়া হল তা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছিল।

বিজেপিতে যোগ দিলেও খুব একটা গুরুত্ব পাননি প্রবীণ রাজনেতা। বরং দলে ব্রাত্য হয়েই পড়েছিলেন। গত ১৩ জানুয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেন গামাঙ্গ। আর ওই বৈঠকের পরেই জল্পনা ছড়িয়েছিল, বিজেপি ছাড়ছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন গামাঙ্গ।

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ