‘মনমোহন সিংহ যখন বলেন তখন গোটা বিশ্ব শোনে’, আত্মজীবনীতে লিখেছিলেন বারাক ওবামা

Share:

নিজস্ব প্রতিনিধি :- হঠাৎ-ই রাজনৈতিক জগতের নক্ষত্রপতন। চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে AIIMS-এর জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপরই রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁর মৃত্যুর খবর আসে। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা রাজনৈতিক মহল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একবার মনমোহন সিংয়ের প্রশংসা করে বলেছিলেন যে ‘মনমোহন সিং যখন কথা বলেন, তখন সারা বিশ্ব শোনে।’

২০২০ সালে ওবামা তার প্রকাশিত বই ‘এ প্রমিজড ল্যান্ড’-এ মনমোহন সিংয়ের প্রশংসা করেছিলেন। ওবামা বইটিতে লিখেছেন যে মনমোহন সিং ভারতের অর্থনীতির আধুনিকায়নের প্রকৌশলী। তিনি কোটি কোটি ভারতীয়কে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করে এনেছেন। ওবামা লিখেছেন, ‘আমার দৃষ্টিতে মনমোহন সিং একজন বুদ্ধিমান, চিন্তাশীল এবং রাজনৈতিকভাবে সৎ ব্যক্তি। ভারতের অর্থনৈতিক পরিবর্তনের প্রধান স্থপতি হিসাবে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আমার কাছে অগ্রগতির প্রতীক হিসাবে মনের মনিকোঠায় উপস্থিত রয়েছেন। তিনি আরও লেখেন, ‘অসৎ না হওয়ার জন্য তিনি তার কষ্টার্জিত খ্যাতি বজায় রেখেছিলেন।’ প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা তাঁর বইয়ে লিখেছেন যে তাঁর সঙ্গে মনমোহন সিংয়ের একটি সুসম্পর্ক রয়েছে। 

প্রসঙ্গত, ডঃ মনমোহন সিং যখন G-20 সম্মেলনে যোগ দিতে টরন্টো পৌঁছেছিলেন তখন এই বৈঠকটি হয়েছিল। ২০১০ সালে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার পর ওবামা বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন সারা বিশ্ব শোনে।’ 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ