উদয়পুরে চিন্তন শিবির শুরুর আগেই কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

আজ থেকেই উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের চিন্তন শিবির। তার আগেই কঠোর সিদ্ধান্ত নিল দলীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: আগামী লোকসভা ভোটে ঘুরে দাঁড়াতে আজ শুক্রবার থেকে মরুরাজ্যে বসছে কংগ্রেসের চিন্তন শিবির। আর ওই বৈঠকের কয়েক ঘন্টা আগেই কেরলের মুখ্যমন্ত্রী পুনরাই বিজয়নের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকার অপরাধে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে ভি টমাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরন সাংবাদিকদের জানিয়েছেন, হাইকম্যান্ডের অনুমোদন নিয়েই দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার জন্য কে ভি টমাসকে বহিষ্কার করা হয়েছে। যদিও দল থেকে বহিষ্কার নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
দলের বারণ সত্বেও সিপিএমের পার্টি কংগ্রেসে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে ভি টমাস। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি ওই অপরাধের জন্য কেরলের প্রবীণ নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল। যদিও দলের সভানেত্রী সোনিয়া গান্ধি কড়া পদক্ষেপ না নিয়ে দলীয় পদ থেকে হঠিয়ে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে।
কিন্তু তাতেও শোধরাননি কে ভি টমাস। দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিক্কাকারা বিধানসভা আসনের উপনির্বাচনে বাম প্রার্থীর হয়ে প্রচার নেমে পড়েছিলেন। এমনকী কোচিতে এক নির্বাচনী জনসভায় সিপিএম নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন। সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত হন, যে কোনও মুহুর্তে দল ছেড়ে সিপিএমে নাম লেখাবেন টমাস। তাই অস্বস্তি এড়াতে আগেভাগেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে