ছত্তিশগড়ে যৌথ বাহিনীর হাতে এক মহিলা সহ চার মাওবাদী হত

ছত্তিশগড়ে যৌথ বাহিনীর হাতে নিকেশ হল চার মাওবাদী। এর মধ্যে একজন মহিলা। শনিবার ভোরে বিজাপুর জেলায় এক জঙ্গলে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ে যৌথ বাহিনীর হাতে নিকেশ হল চার মাওবাদী। এর মধ্যে একজন মহিলা। শনিবার ভোরে বিজাপুর জেলায় এক জঙ্গলে এই ঘটনা ঘটে। গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি চিহ্নিত করে ফেলার পরেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। পরে চারজনের দেহ মেলে।

ছত্তিশগড়ে মাওবাদীদের ভালই দৌরাত্ম রয়েছে। জানা গিয়েছে যৌথ বাহিনীর কাছে খবর আসে মাও নেতা মোহন কাদতি ও সুমিত্রা মিরতুর থানার পোমরার জঙ্গলে বৈঠক করতে আসছে। সেখানে ৩০-৪০ জন মাও সদস্য উপস্থিত থাকবেন। সেইমতো এদিন ভোরে অভিযানে নামে যৌথ বাহিনী। কিন্তু বাহিনীর উপস্থিতি টের পেয়ে যাওয়ায় গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। গুলির লড়াই থেমে গেলে দেখা যায়, চারজনের মৃতদেহ পড়ে আছে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নিহত মাওবাদীদের মধ্যে এক জন মহিলা রয়েছেন। মৃতদের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, ‘রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মিরতুর থানার পোমরার জঙ্গলে গুলির লড়াই হয়’।

ছত্তিশগড়ে মাও দমনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, জেলা সংরক্ষিত বাহিনী (ডিআরজি) এবং সিআরপিএফকে নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়েছে। তারাই জঙ্গলে অভিযান চালায়।। সকালে গুলির লড়াইয়ে চার সঙ্গীর মৃত্যুর পর তাঁদের দেহ ফেলে রেখেই অন্যেরা পালিয়ে যায়। সুন্দররাজ জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

ডিজে মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক!

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি