চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী রাজ্যে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ পড়শির

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিশু ধর্ষণের ঘটনা উঠল উত্তরপ্রদেশে। এবার শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি গ্রামে। জানা যায়, ওই গ্রামের চার বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে ২২ বছরের যুবক। পুলিশ জানিয়েছে, এই ধর্ষণের ঘটনায় মেয়েটির পাড়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক চার বয়সী মেয়েটিকে গ্রামের একটি নির্জন জায়গায় নিয়ে  যায়। তারপর সেখানে  গিয়ে ওই শিশুটিকে  ধর্ষণ করে অভিযুক্ত।

মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার শ্রীবাস্তব জানান , শুক্রবার রাতে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

এরআগে গত ১০ ই ডিসেম্বর উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সিটি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছরের এক দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং পকসো আইনের ধারায় এফআইআর দায়ের হয়েছে ।

প্রসঙ্গত, মহিলা বা শিশুদের  ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই হয়ে  থাকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। তবুও প্রশাসনের তরফ থেকে কোন সমাধান মেলে না। কবে উত্তরপ্রদেশে নারীরা নিরাপদে থাকবে সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ