রক্ষকই ভক্ষক! রাজস্থানে ৪ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: রাজস্থানের দৌসা জেলায় চার বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামবাসীরা থানার বাইরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে মারধরও করে গ্রামবাসীরা।

জানা গিয়েছে, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং রাজস্থানের বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন। তিনি এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার বজরং সিং জানিয়েছেন, “আশেপাশে বসবাসকারী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র-এর বিরুদ্ধে রাহুওয়াস থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা তাকে ধর্ষণের অভিযোগ করেছে। নাবালিকা মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এরপর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা রাহুবাস থানার আশেপাশে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। এমনকি অভিযুক্ত ভূপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তারা তাকে মারধরও করে।

এরপর বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা ঘটনাস্থলে যান। তিনি বলেন, “লালসোটে সাত বছর বয়সী এক দলিত মেয়েকে পুলিশের হাতে ধর্ষণের ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিষ্পাপ শিশুটির জন্য ন্যায় বিচার চাই।” এছাড়াও বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লক্ষ ক্ষতি পূরণের ঘোষণাও করেছেন। তিনি আরও বলেন, “আমি এখানে মেয়েটিকে সাহায্য করতে এসেছি। সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার জন্য, নির্বাচন পরে, এবং আমার প্রথম কর্তব্য় হবে ওই পরিবারের ন্যায়বিচার দেওয়া। এটি একটি অত্য়ন্ত লজ্জাজনক ঘটনা।” 

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা