প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপহার ফ্রান্সের প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের নাগরিক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। শুভেচ্ছাবার্তায় আরও বেশি পড়ুয়াদের ফ্রান্সে পড়তে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বলা যেতেই পারে, এটাই ফ্রান্সের প্রেসিডেন্টের প্রজাতন্ত্র দিবসের উপহার।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে টুইট বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সাধারণ নাগরিক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক শুভেচ্ছা। একইসঙ্গে এদিন ফ্রান্সের প্রেসিডন্ট ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলার একটি ছবিও পোস্ট করেছেন। পাশাপাশি আরও একটি পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, ২০৩০ সালের মধ্যে ফ্রান্সে ত্রিশ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া পড়তে আসবে। একইসঙ্গে তিনি জানান, যে সব পড়ুয়ারা ফরাসি ভাষা জানেন না, তাঁরাও যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, সেই ব্যবস্থাও করা হবে। এরজন্য ইন্টারন্যাশনাল ক্লাসের আয়োজন করা হবে। একইসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, যে সব পড়ুয়ারা ফ্রান্সে পড়াশোনা করতে এসেছিলেন, তাঁদের যাতে ভিসা পেতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালের প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফরের পরই এই ধরনের উদ্যোগ নেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবারই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতে এসে পৌঁছোন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। এবারে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ম্যাক্রোঁ। বৃহস্পতিবার ভারতে পৌঁছেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা