স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। দুই বছরের মধ্যে দুই বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপতের  ঘটনা। অভিযুক্তের নাম মনোজ। পুলিশের দাবি, ২০২৪ সালে হরিয়ানার সোনিপতে এক বন্ধুকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় জামিনে মুক্ত হওয়ার পর ফের বন্ধুকে খুনের অভিযোগে জড়াল তাঁর নাম।

পুলিশ সূত্রে খবর, বাগপতের দোগট থানা এলাকার ইদরিশপুর গ্রামের একটি আখের খেত থেকে উদ্ধার হয় পুষ্পেন্দ্র নামে এক যুবকের দেহ। সকালে প্রাতভ্রমণে বেরিয়ে কয়েকটি শিশু প্রথম দেহটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পুষ্পেন্দ্রর বন্ধু মনোজের অবস্থান ঘটনার সময় ওই এলাকার কাছাকাছি ছিল। এর পর থেকেই তাঁর খোঁজ শুরু হয়। পুলিশের দাবি, ঘটনার দিন দু’জনে একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় মনোজের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন পুষ্পেন্দ্র। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, রাগের মাথায় পুষ্পেন্দ্রর মুখ ও গলা চেপে ধরে তাঁকে খুন করেন মনোজ। তার পর দেহ ফেলে পালিয়ে যান।

আরও পড়ুনঃ পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

তদন্তে ২০২৪ সালের সোনিপতের ঘটনাটিও সামনে আসে। সেই ঘটনায় যোগেশ নামে এক বন্ধুকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছিল মনোজের বিরুদ্ধে। সেখানেও স্ত্রীর সম্পর্কে মন্তব্য ঘিরে বিবাদের কথা উঠে এসেছিল। পুলিশের দাবি, বাগপতে মনোজকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলিতে আহত হওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে পুষ্পেন্দ্রর মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?