বাইডেন-ম্যাক্রোঁদের মহা নৈশভোজের আয়োজনে ২,৫০০ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রগতি ময়দানের ভারত মণ্ডপমেই বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাত আটটা থেকে শুরু হয়েছে নৈশভোজ অনুষ্ঠান। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। অতিথিদের স্বাগত জানাতে সন্ধে সাড়ে সাতটা নাগাদই ভারত মণ্ডপমে হাজির হয়েছেন রাষ্ট্রপতি।

নৈশভোজে মোট আমন্ত্রিত ১৮০ অতিথি। আর ওই অতিথিদের ভুরিভোজের আয়োজন করেছেন আড়াই হাজার কর্মী। নৈশভোজের মধ্যেই অনুষ্ঠানস্থলের বিশাল পর্দা জুড়ে প্রদর্শিত হবে ‘মিউজিক্যাল জার্নি অফ ভারত’। গানের মাধ্যমে তুলে ধরা হবে ভারতের জয় গাঁথা। নৈশভোজের স্থান সাজাতে ফুল নিয়ে আসা হয়েছে বেঙ্গালুরু থেকে। আর ফুলের সাজ তৈরির দায়িত্ব পেয়েছেন কলকাতার শিল্পীরা।

বিদেশি অতিথিদের স্বাগত জানাতে স্টাটারে থাকছে অর্থা‍ৎ শুরুতেই পরিবেশিত হবে দহি কা গোলে, যব দিয়ে তৈরি বিভিন্ন রকমের ভুজিয়া এবং দুধ-গম ও মেওয়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পকোড়া। মূল খাবার বা মেন কোর্সে থাকছে মাশরুম, যব ও কারি পাতা দিয়ে তৈরি কেরলের কালো চালের তৈরি ভাত। মুম্বইয়ের বিখ্যাত পাও ছাড়াও থাকছে বাকরখানি। মিষ্টিতে থাকছে সাদা হালুয়া, খেজুর ও মোরব্বা, আম্বেরমোহ চালের পায়েস। পানীয় হিসেবে থাকছে চকোলেটের পাতা দিয়ে তৈরি বিশেষ জুস, দার্জিলিং চা ও কাশ্মীরের কাহাওয়া। খাবারের শেষ পাতে মুখশুদ্ধি হিসেবে থাকছে পানও।

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর