সম্মেলনে যোগ দিতে দিল্লি এলেন ফরাসি প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে অংশ নিতে শনিবার দুপুরে দিল্লি পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল। বিমানবন্দর থেকে সোজা সম্মেলনস্থল ভারত মণ্ডপমে পৌঁছন ফরাসি প্রেসিডেন্ট। সম্মেলনের দ্বিতীয়ার্ধে যোগ দিয়েছেন তিনি।

এদিন সকাল থেকেই প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে দু’দিনের জি-২০ সম্মেলন। গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্তরিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু জরুরি কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। এদিন সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জি-২০ সভাপতি তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমার্ধের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্টের অনুপস্থিতি চোখে পড়েছিল।

অন্যদিকে, এদিন দুপুর দেড়টার পরে শুরু হয়েছে সম্মেলনের দ্বিতীয় পর্বের পালা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে। প্রথমেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক করেন। এদিন মোট চার বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির বৈঠকের কথা রয়েছে। রাতেই বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাত আটটা থেকে ওই নৈশভোজ শুরু হবে। বিদেশি রাষ্ট্রপ্রধান ছাড়া নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের সন্ধে ছয়টার মধ্যে উপস্থিত হওয়ার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল রবিবার সম্মেলনের দ্বিতীয়দিন। সম্মেলন শেষ হওয়ার পরেই দিল্লি ছাড়বেন বাইডেনরা।

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?