ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারলেন না গ্যাংস্টার আতিক আহমেদ

শনিবার আসাদের শেষকৃত্যে যোগ দিতে পারলেন না জেলবন্দি আতিক আহমেদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmad) ছেলে আসাদ আহমেদ (Asad Ahmad)। শনিবার আসাদের শেষকৃত্যে যোগ দিতে পারলেন না জেলবন্দি আতিক আহমেদ।

শনিবার কড়া পুলিশি নিরাপত্তায় উত্তরপ্রদেশের কাসারি মাসারি (Kasari Masari) কবরস্থানে আসাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদিও গ্যাংস্টার-পুত্রের দাফনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি নিকটাত্মীয়দের। কয়েকজন দূর সম্পর্কের আত্মীয় এবং কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা প্রক্রিয়াটি এক ঘন্টার মধ্যে শেষ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রয়াগরাজের জয়েন্ট পুলিশ কমিশনার আকাশ কুলহারি (Akash Kulhari) সংবাদ সংস্থাকে বলেন, ‘আসাদ আহমেদের শেষকৃত্য এক ঘন্টা ধরে সম্পন্ন হয়েছে। আতিকের কয়েকজন দূরবর্তী আত্মীয় এবং এলাকার কিছু লোককে কবরস্থানে যেতে দেওয়া হয়েছিল। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্তের প্রয়োজন ছিল।’ আসাদের কাকা উসমান ভাইপোর দেহ কাঁধে নিয়ে কবরস্থানে পৌঁছন। কবরস্থানের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পুলিশের।

উল্লেখ্য ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য শুক্রবার আতিক আহমেদ ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চেয়েছিলেন। তাঁর আইনজীবী মনীশ খান্না (Manish Khanna) জানিয়েছিলেন, যেহেতু শুক্রবার আম্বেদকর জয়ন্তীর কারণে ছুটি ছিল, তাই রিমান্ড ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন পাঠানো হয়েছিল। কিন্তু শনিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আতিকের আবেদন পেশ করার আগেই দাফন সম্পন্ন করা হয়।

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য