দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিরাপদ আশ্রয়ে সরানো হলো আতিক-আশরাফের তিন খুনিকে

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাহুবলী নেতা আতিক আমেদ ও তাঁর ভাই আশরাফ আমেদকে পুলিশের চোখের সামনে খুন করা তিন খুনিকে নিরাপদ আশ্রয়ে সরাল যোগী আদিত্যনাথের প্রশাসন। ঘটনার পরে তিন খুনি সানি সিং, অরুণ মৌর্য ও লাভলেশ তিওয়ারিকে প্রথমে নৈনী জেলে রাখা হয়েছিল। কিন্তু ওই জেলে নিহত আতিকের এক ছেলে বন্দি থাকায় তিন খুনির ওপরে হামলার অছিলায় তড়িঘড়ি প্রতাপগড় জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে বেরনোর সময়েই সাংবাদিক সেজে থাকা তিন খুনি পুলিশের চোখের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেয় বাহুবলী নেতা আতিক আমেদ ও তাঁর ভাই আশরাফ আমেদকে। পুলিশ তিন খুনিকে বাধা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেই তিন খুনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। রবিবার তিন খুনিকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশের পরেই তিন খুনিকে নৈনী জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই জেলে আগে থেকেই বন্দি রয়েছে নিহত বাহুবলী নেতা আতিক আমেদের ছেলে আলি। ফলে জেলের অন্দরেই বাবার খুনিদের উপরে সে চড়াও হতে পারে বলে আশঙ্কা করছেন যোগী রাজ্যের গোয়েন্দারা। আর তাদের রিপোর্টের প্রেক্ষিতেই এদিন নৈনী জেল থেকে প্রতাপগড় জেলের নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় আতিক-আশরাফের তিন খুনিকে।

Published by:

Share Link:

More Releted News:

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

শিশুহত্যা মামলায় গ্রেপ্তার! ৩১ বছর পর ধরা পড়লেন ইউটিউবার সেলিম ওয়াস্টিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ