২ লক্ষ কোটি টাকা খুঁইয়ে ধনীর তালিকায় ৭ নম্বরে নেমে গেলেন গৌতম আদানি

তাঁর সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৪ ডলারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে সাড়ে সর্বনাশ। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক রিপোর্টেই ২ দিনে ৩ লক্ষ কোটি টাকার বেশি সম্পদ খুঁইয়েছেন শিল্পপতি গৌতম আদানি। আর তার ফলে বিশ্ব ধনী তালিকায় চার নম্বর থেকে এক ধাক্কায় সাত নম্বরে নেমে গিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৪ ডলারে। সম্পদের নিরিখে ওয়ারেন বাফেট, বিল গেটসের চেয়েও পিছিয়ে পড়েছেন তিনি।

২০২২ সালে সম্পদের পাহাড়ের উপরে চড়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বন্ধু তথা আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সম্পদের নিরিখে বিশ্বের ধনী তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ২০২৩ সালের শুরু থেকেই দুঃসময় শুরু হয়েছে। একের পর এক বিবাদে জড়ানোয় আদানি গোষ্ঠীর অধীনে থাকা বিভিন্ন সংস্থার শেয়ার দর কমতে শুরু করে। গত ২৪ মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক রিপোর্টে দাবি করা হয়, শেয়ারের দর এবং আর্থিক হিসেব নিকেশ নিয়ে ‘জালিয়াতি’ করেছে গৌতম আদানির সংস্থা।

ওই রিপোর্ট প্রকাশের পরেই হু-হু করে কমতে থাকে আদানির বিভিন্ন সংস্থার শেযার দর। বুধবার এক হাজার কোটি ডলারের সম্পদ খুঁইয়েছিলেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি। শুক্রবার সকালে ফের হাজার কোটি ডলারের বেশি সম্পদ খোয়ান। আর ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদ খুঁইয়ে চার থেকে সাত নম্বরে নেমে যান গৌতম আদানি। দুদিনে প্রায় ১৭ দশমিক ৪১ শতাংশ সম্পত্তি হারিয়েছেন ভারতীয় শিল্পপতি। ‘ফোর্বস’ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, সেরা ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। দ্বিতীয়স্থানে রয়েছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তৃতীয়স্থানে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। ২ বিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়ে একাদশতম স্থানে নেমে গিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক