ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ে মিলল হিরের খোঁজ। মহাসমুন্দ জেলার সারাইপালি এলাকার বালোদা বেলমুন্ডি অঞ্চলে প্রাথমিক অনুসন্ধানে উদ্ধার হয়েছে পাঁচটি অপরিশোধিত হিরে। মোট ওজন ১.২২ ক্যারাট। এই হিরের খোঁজের পর এলাকায় বড় মাপের হিরে ভাণ্ডার থাকার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে চর্চা ।

এর আগে এলাকায় নমুনা সংগ্রহ, ভূতাত্ত্বিক সমীক্ষা এবং প্রায় ৫০০ মিটার গভীর খননকাজও চালানো হয়েছিল। উদ্ধার হওয়া পাঁচটি হিরের মধ্যে দু’টি রত্নমানের। স্বচ্ছ সাদা রঙের ওই দুই হিরের ওজন যথাক্রমে ০.১৯ এবং ০.০৬ ক্যারাট। বিশেষজ্ঞদের মতে, গয়না তৈরিতে এই ধরনের হিরের চাহিদা অত্যন্ত বেশি। বাকি তিনটি হিরের মধ্যে একটি হলদেটে এবং দু’টি বাদামি রঙের, যা মূলত বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। বর্তমানে উদ্ধার হওয়া হিরেগুলি মধ্যপ্রদেশের পান্নায় এনএমডিসির সুরক্ষিত ভাণ্ডারে রাখা হয়েছে। স্থানীয় স্তরে মূল্যবান খনিজ সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবিষ্কারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন খনি বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, অনুসন্ধানের একেবারে প্রাথমিক পর্যায়েই রত্নমানের হিরে পাওয়া বড় সম্ভাবনার ইঙ্গিত। অতীতে বিশ্বের বহু উল্লেখযোগ্য হিরে খনির ক্ষেত্রেও প্রথমে অল্প পরিমাণ হিরে মিলেছিল। পরে সেখানেই বিপুল মজুতের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, এই আবিষ্কার রাজ্যের খনিজ সম্পদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। আগামী দিনে অনুসন্ধানের পরিধি বাড়ানো হবে। যদি বাণিজ্যিকভাবে লাভজনক হিরের ভাণ্ডারের সন্ধান মেলে, তবে তা রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩